General Publications

 
Search  ...a  page
Main Links
 
standing Committee of Forum
 
 

 

কন্যাশিশুর অধিকার: প্রসঙ্গ বাংলাদেশ

ইভটিজিং : চাই সামাজিক প্রতিরোধ

একটি মুখের হাসির জন্য

আদিবাসী সমাজে নারী ও উন্নয়ন পরিকল্পনা

নারীর মানবাধিকার-রাষ্ট্রীয় দায়িত্ব

ভাঙা-গড়ায় নূরুন্নাহার

নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া

ইভটিজিং-একটি সামাজিক ব্যাধি

ওরা ক্রিকেট খেলতে চেয়েছিল

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিনষ্ট সুযোগ

কন্যাশিশুর ভাগ্য-সেকাল একাল

 
 
 
 

কন্যাশিশু- ৪

 
 

সম্পাদকীয়

ড. বদিউল আলম মজুমদার

আমাদের মোট জনসংখ্যার প্রায় তিন কোটি কন্যাশিশু৷ সমাজে নারী-পুরুষে সমঅধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রথমে তাদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন৷ কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজে কন্যাশিশুরাই সবচেয়ে বেশী অবহেলা, বঞ্চনা ও নির্যাতনের শিকার৷ তাদের প্রতি এ আচরণ দৃশ্যমান পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিয় পর্যায়ে৷ তবে গত দেড় দশকে সরকারি-বেসরকারি উদ্যোগে গৃহীত অনেকগুলো বাস্তবমুখি পদক্ষেপের কারণে কন্যাশিশুর অধিকার নিয়ে এখন একধরনের জনসচেতনতা সৃষ্টি হয়েছে৷ ফলে এ বিষয় নিয়ে আজ অনেকেই সোচচার৷ ‘কন্যাশিশু এডভোকেসী ফোরামে’র সাথে জড়িত সংগঠনগুলো ও ব্যক্তিরা এ সোচচার জনগোষ্ঠির একটি বড় অংশ৷ তাদের উদ্যোগেই কন্যাশিশুদের বৈষম্যহীন, নিরাপদ বিকাশের অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রতিবছর ৩০শে সেপ্টেম্বর ‘জাতীয় কন্যাশিশু দিবস’ পালিত হয়৷ এবারও যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হচেছ৷ এবারের প্রতিপাদ্য বিষয় ‘উত্ত্যক্তকারীর শাস্তি - কন্যাশিশুর মুক্তি’৷

উত্ত্যক্ততা আজ আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে৷ এটি এখন আর শুধু ‘ইনোসেন্ট ফান’ বা নিষপাপ আনন্দের পর্যায়ে নেই৷ এটি এখন অনেকের জন্য জোরপূর্বক বিয়ে, এলাকা বা স্কুল ত্যাগ, এমনকি আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ শুধুমাত্র উত্ত্যক্ততার কারণে গত ৪ বছরে বাংলাদেশের ২৮ জন কিশোরী আত্মহত্যা করেছে৷ কিন্তু তা সত্ত্বেও উত্ত্যক্ততা এখনও অনেকের কাছে গুরুতর অপরাধ হিসেবে গন্য হয়না৷

উত্ত্যক্ততা প্রতিরোধের জন্য যথাযথ আইন প্রয়োজন, যা আমাদের দেশে নেই৷ যে আইনগুলো বহাল আছে সেগুলোরও প্রয়োগ নেই বললেই চলে৷ দণ্ডবিধি আইনের ৫০৯ ধারা ও ২৯৪ ধারা এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৭৫ ও ৭৬ ধারা উত্ত্যক্তার ক্ষেত্রে প্রযোজ্য৷ কিন্তু এগুলোর তেমন কোন কার্যকারিতা নেই৷ এছাড়া উত্ত্যক্ততার ক্ষেত্রে প্রযোজ্য বিদ্যমান আইনকেও শিথিল করা হয়েছে৷ যেমন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’-এ ইভটিজিং-কে যৌন হয়রানির একটি ধরন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করা হয়েছিল৷ কিন্তু অপব্যবহারের কারণে ২০০৩ সালে আইনটি সংশোধনের মাধ্যমে যৌন হয়রানির শর্তগুলোকে শিথিল করা হয়েছে৷ ফলে এর আওতায় ইভটিজিং-এর ঘটনার আইনি প্রতিকার পাওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে৷

আমাদের দেশে উত্ত্যক্ততার শিকার ব্যাক্তি বা পরিবার সহজে আদালতের শরনাপন্ন হতে চাননা৷ কারণ এক্ষেত্রে উত্ত্যক্ততার শিকার মেয়েটিকেই প্রমান করতে হবে তাকে কোন মন্তব্য, কোন অঙ্গভঙ্গি করা হয়েছিলো যা তার জন্য হয়রানীমূলক ছিলো ইত্যাদি৷ এভাবে আইনের আশ্রয় চাওয়াটাই অপমানজনক হওয়ায় উত্ত্যক্ততার অভিযোগে সাধারনত কোন পুলিশ কেস পাওয়া যায়না৷ এছাড়াও বিচার প্রক্রিযায় রয়েছে অযাচিত দীর্ঘসূত্রিতা৷

নিঃসন্দেহে উত্ত্যক্ততা আজ আমাদের সমাজে একটি গুরুতর অপরাধী কর্মকান্ডে পরিণত হয়েছে, যার প্রতিকার জরুরি৷ আর এর প্রতিকারের জন্য সরকার, বেসরকারী সংস্থা, মিডিয়া ও সচেতন নাগরিক সমাজসহ সকলকে এগিয়ে আসতে হবে৷ সরকারকে আইনগুলোর যথাযথ সংস্কার করতে হবে, যাতে এগুলো ‘ভিকটিম ফ্রেন্ডলি’ হয় এবং উত্তক্ততার যারা শিকার তাদের জন্য আইনের আশ্রয় নেওয়া সহজ হয়৷ সর্বোপরি আইনগুলোকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে৷

উত্ত্যক্ততা প্রতিরোধে সমাজের সর্বস্তরের সচেতন নাগরিকদের এবং সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে৷ গড়ে তুলতে হবে একটি সামাজিক আন্দোলন৷ এমনি সামাজিক আন্দোলন গড়ে তুলতে ২০০০ সালে অনেকগুলো উন্নয়ন সংগঠন আর নাগরিকদের উদ্যোগে গঠিত হয় ‘জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম’৷ ফোরামের উদ্যোগে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ পালনের সাথে সাথে সারাবছরব্যাপি দেশজুড়ে কন্যাশিশুদের নিরাপদ বিকাশের বিভিন্ন কর্মসুচি পালন করা হয়৷ প্রতি বছরের মতো এবারও কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, বিতর্ক,র্ যালি, বিভিন্ন পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে৷ একইসাথে প্রকাশ করা হলো ‘কন্যাশিশু-৪’ সংকলনটি৷

কন্যাশিশুদের জন্য একটি সুন্দর আগামির প্রত্যাশায় যে সকল লেখক তাদের মুল্যবান নিবন্ধ দিয়ে এ সংকলনটিকে সমৃদ্ধ করেছেন, তাদের সকলকে জানাচিছ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা৷ অভিনন্দন ফোরামের সদস্যদেরকেও, যারা সংকলনটি প্রকাশে ও প্রস্তুত প্রক্রিয়ায় সহায়তা করেছেন৷ আগের মতো এবারও নিবন্ধনগুলোকে লেখকের নামের বর্ণানুক্রমে সাজানো হলো৷ আশা করি পাঠকরা আমাদের সীমাবদ্ধতা ও মুদ্রণজনিত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন৷

সফল হোক কন্যাশিশুর বৈষম্যহীন সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা!

 

 

     

National Girl Child Advocacy Forum

Contact Us

3/7 Asad Avenue Mohammodpur, Dhaka-1207

Ph-(880-2) 8112622, (880-2) 8127975, Fax-(880-2) 8116812, E-mail-thpb@bangla.net