Konnashisu Barta

- 2nd Edition

 
Search  ...a  page
Main Links
 
standing Committee of Forum
 
Recent

 

 

 

 
 
 


সম-অংশীদারিত্ব ও সম-সুযোগ নিশ্চিত করব; সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব

  পিডি্এফ দেখুন  
 



নির্যাতনমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে
সারাদেশে আন্র্জাতিক নারী দিবস পালিত

সারা বিশ্ব জুড়ে যখন নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠার দাবি জোরালো হচেছ, তখনও বাংলাদেশের নারীরা বহুভাবে বৈষম্য-নির্যাতনের শিকার হচেছ৷ নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বিদ্যমান পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোরই প্রতিফলন৷ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচেছ৷ একটি সভ্য, শান্তিপূণর্ ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা রোধ এবং নারীর অবস্থানের উন্নয়নের কোন বিকল্প নেই৷ আর এ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এবং এর সদস্য-সহযোগী সংস্থার আয়োজনে নানামুখী আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে গত ৮ মার্চ দেশব্যাপী উদ্‌যাপিত হলো আন্র্জাতিক নারী দিবস-২০০৯৷

দিবস উদ্‌যাপন উপলক্ষে সেদিন সকাল ১০টায় ঢাকার রমনা পার্কের শতায়ু অঙ্গন সংলগ্ন গাবতলায় জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়৷ ‘সম-অংশীদারিত্ব ও সম-সুযোগ নিশ্চিত করব, সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান৷

ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানগণ তাদের বক্তব্য তুলে ধরেন৷ সভায় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ডা. তাহমিনা হোসেন, ভাষা সৈনিক ড. হালিমা খাতুন, ফোরামের সহ-সভাপতি অধ্যাপক লতিফা আকন্দ, শিক্ষাবিদ ড. মেহের-ই-খোদা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মুখ্য বার্তা সম্পাদক রফিকুল ইসলাম সরকার এবং গুড নেইবার-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফ্রান্সিস মণ্ডল উপস্থিত থেকে তাদের অনুভূতি তুলে ধরেন৷ মিলি জাকারিয়া ও বিধান চন্দ্র পালের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি৷ এছাড়া প্রতি বছরের মতো এবারো আন্-র্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর কথা-৪’ বই আকারে প্রকাশিত হয়৷ বইটির মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান৷

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তার বক্তব্যে বলেন, সর্বক্ষেত্রে নারীরা এখন এগিয়ে গেলেও তাদের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আরো অনেক দূর এগুতে হবে৷ এজন্য তিনি আমাদের সমৃদ্ধ অতীত থেকে শিক্ষা গ্রহণের আহবান জানান৷ এছাড়া নির্বাচিত ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্য করে তিনি বলেন, কথা বলা ও বিদ্যমান বাস্-বতার মাঝে অনেক ভিন্নতা রয়েছে৷ একটি সাধারণ আসনে স্বাভাবিকভাবেই একজন পুরুষ প্রতিনিধি নির্বাচিত হন, অথচ ঐ একই আসনে একজন নারী প্রতিনিধিকে প্রতিদ্বন্দ্বিতা করতে কঠিন সংগ্রামের মুখোমুখী হতে হয়৷ এক্ষেত্রে তিনি নারীদের সংগ্রাম করে এগিয়ে যাবার পরামর্শও প্রদান করেন৷

নারী দিবসে শুধু অঙ্গীকার নয়, বিভিন্ন ক্ষেত্রে কাজের অবদানের প্রেক্ষিতে নারীকে উপযুক্ত স্বীকৃতি দিতে হবে উল্লেখ করে নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি ড. বদিউল আলম মজুমদার৷ তিনি বলেন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টির মাধ্যমে এবারই প্রথম একটি নতুন সুযোগ ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে৷ যারা নির্বাচিত হয়েছেন তারা নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছেন৷ কিন্তু এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে এ সাহসিকতাকে ধরে এগিয়ে যেতে হবে ও সকল বাধা অতিক্রম করতে হবে৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি ডা. তাহমিনা হোসেন নারীর রাজনৈতিক ক্ষতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন এমন একটি বিষয় যা অর্জন করতে হয় এবং দীর্ঘদিন ধরেই সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হয়৷ নারী নির্যাতনের উদাহরণ তুলে ধরে তিনি আরো বলেন, নির্যাতন বন্ধ হলেই নারীর জন্য স্বাধীনভাবে চলা ও বিকাশের পরিপূর্ণ সুযোগ সৃষ্টি হবে৷ ফোরামের সহ-সভাপতি অধ্যাপক লতিফা আকন্দ বলেন, আমাদের দোষারোপের মানসিকতা পরিহার করতে হবে৷ নারী নির্যাতন রোধ এবং নিজেদের অধিকার আদায় করতে নারীকেই এগিয়ে আসতে হবে৷ জেগে উঠতে হবে এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷

স্বাগত বক্তব্যে নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে নাছিমা আক্তার জলি বলেন, নারী অধিকার আদায়ের লক্ষ্যেই এই দিবসটির সূচনা হয়েছিল৷ কিন্তু আজো নারীর অধিকার নিশ্চিত হয় নি৷ সেই লক্ষ্যে আমাদের এখনো সংগ্রাম করে যেতে হবে৷ নারী নির্যাতনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রায় সর্বত্রই নারীরা এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত৷ পরিবার, সমাজ এবং রাষ্ট্রসহ জীবনের সকল স্-রে তারা ব্যাপক বৈষম্যের শিকার হচেছ, যা দেশের উন্নয়ন ধারাকে ব্যাহত করছে৷ সুতরাং দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার জন্য এ বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন৷
এসিড সারভাইভরস ফাউন্ডেশনের কিশোরী হাসিনা আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার মতো আর কোনো নারীকে যেন এসিড দগ্ধ কিংবা নির্যাতনের শিকার হতে না হয়৷

নির্বাচিত ভাইস চেয়ারম্যানদের সম্মাননা পদক প্রদান
আন্-র্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানদের সম্মাননা জানানো হয়৷ সম্মাননা গ্রহণকারীদের মধ্যে ছিলেন মাদারীপুর কালকিনি উপজেলার শামিমা বেগম, সাতক্ষীরা সদর উপজেলার এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি, রংপুর সদর উপজেলার নাছিমা জামান ববি, রংপুরের বদরগঞ্জ উপজেলার মহসীনা বেগম, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আঞ্জুমান আরা রিক্তা, কুমিল্লার চৌদ্দগ্রামের রাশেদা আখতার এবং মনোহরগঞ্জের আফরোজা কুসুম, চট্টগ্রামের রাউজান উপজেলার ফৌজিয়া খানম, নাটোরের গুরুদাসপুর উপজেলার রোকসানা আক্তার, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কানিজ ফাতেমা (বিউটি শিখা), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কহিনুর ইসলাম রুমা এবং সদর উপজেলার ফাতেমা মনির৷

ভাইস চেয়ারম্যানরা নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করে জয়ী হয়ে জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই৷ নারী-পুরুষে কোনো ভেদাভেদ নয়, মানুষ হিসেবে আগামী দিনে আমরা পুরুষের সাথে সরাসরি প্রতিযোগিতা করে নির্বাচিত হয়ে আসতে চাই, সেটিই নারী জাতির জন্য সবচেয়ে বড় সম্মান বলে আমরা বিশ্বাস করি৷

এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধি, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সদস্য সংগঠনসমূহের প্রতিনিধি শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন৷ সভার আলোচনার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণকারীদের মুগ্ধ করে৷

নারী দিবস উদ্‌যাপনের আয়োজনগুলোকে বিভিন্ন প্রচার মাধ্যম গুরুত্বের সাথে জাতির কাছে তুলে ধরেছে৷ সবগুলো ইলেকট্রনিক প্রচার মাধ্যম এবং ৩০টি জাতীয় ও শতাধিক স্থানীয় পত্রিকায় দিবস উদযাপনের খবর গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে৷

দেশব্যাপী নারী দিবস উদ্‌যাপন
কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠান ছাড়াও আন্-র্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, দি হাঙ্গার প্রজেক্ট, বিকশিত নারী নেটওয়ার্ক ও স্থানীয় উজ্জীবকদের আয়োজনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়৷ ফোরামের নেতৃত্বে ৫৯টি জেলা, ৭৮টি উপজেলা ও ২১৮টি ইউনিয়নসহ মোট ৪৩২টি স্থানে দিবসটি উদ্‌যাপিত হয়৷ প্রায় ৫ লক্ষ নারী-পুরুষ আয়োজনগুলোতে অংশগ্রহণ করে৷ কেন্দ্রীয়ভাবে নারী দিবস উপলক্ষে লিফলেট, পোস্টার, নারী বিষয়ক গ্রন্থ প্রকাশ এবং বিতরণ করা হয়৷

এ উপলক্ষে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচেছ বিতর্ক অনুষ্ঠান, আলোচনা সভা,র্ যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিনামূল্যে নারী ও শিশুদের চিকিৎসা প্রদান প্রভৃতি৷ আয়োজনগুলোতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সদস্য, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সমাজসেবক, চিকিৎসক, উজ্জীবকসহ দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন৷ সর্বস্-রে নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি জানানোর মধ্যদিয়ে অনুষ্ঠানগুলো সুষ্ঠভাবে সম্পন্ন হয়৷

কিশোরগঞ্জে ব্যতিক্রমী তথ্যমেলা
কিশোরগঞ্জ শহর কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়৷ সকালে একটি বর্ণাঢ্যর্ যালি কিশোরগঞ্জ শহর প্রদক্ষিণ করে৷ দিবসকে ঘিরে একটি উল্লেখযোগ্য আয়োজন ছিল তথ্যমেলা৷ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ২০টি সংগঠন তথ্যমেলায় অংশগ্রহণ করে, যারা নারী-পুরুষের বিরাজমান বৈষম্যকে কমিয়ে আনার প্রচেষ্টায় সম্পৃক্ত৷ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মাহবুবুল হক৷ দিবসের তাৎপর্য এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্- বিভিন্ন তথ্য ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়াই ছিল এ মেলার মূল উদ্দেশ্য৷ পপি, সনাক, কেয়ার, নউক, বন্ধন সোসাইটি, সাউসহ অন্যান্য সংগঠনের কর্মীদের সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলতার সঙ্গে সম্পন্ন হয়৷

ময়মনসিংহে উন্মুক্ত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা
স্থানীয় উজ্জীবক ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার আনন্দমোহন কলেজ ইউনিটের যৌথ উদ্যোগে শহরের বৈশাখী মঞ্চে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ ‘নারীর ক্ষমতায়নে পুরুষই প্রধান বাধা’ - শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় দু’টি দলে আনন্দমোহন কলেজ এবং মুমিনুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তর্কযুদ্ধে অংশ নেয়৷ এছাড়া শহরের আরো কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্পন্দন সংস্থার পরিচালক আঞ্জুমান আরা ও নারী নেত্রী শিরিন রহমান৷
তুলির অাঁচড়ে কটিয়াদীতে নারী দিবস উদযাপিত
কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলা আদর্শ বিদ্যা নিকেতনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে নারী দিবসের গুরুত্ব তুলে ধরা হয়৷ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে৷ এছাড়া উপজেলার বোয়ালিয়া, মানিকখালী, বানিয়াগ্রাম ও আচমিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিবস উাদযাপন করা হয়৷

করিমগঞ্জে গ্রামীণ নারীদের জীবন সংগ্রামের গল্প বলার আসর
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কন্যাশিশু এডভোকেসি ফোরাম, হাঙ্গার প্রজেক্ট এর উপজেলা কার্যক্রম বাস্-বায়ন টিম ও স্থানীয় উজ্জীবকদের সংগঠন ‘নকশা’র যৌথ আয়োজনে আশোতিয়া পাড়ায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়৷ গ্রামীণ দরিদ্র নারীদের জীবন সংগ্রামে প্রবেশ এবং বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে বিজয়ী হওয়ার গল্প বলা আসরে শতাধিক নারী উপস্থিত হয়৷ তাদের মধ্যে ৫০ জন নারী নিজের নানা দুঃখ, কষ্ট পেড়িয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প বলেন৷ অনুষ্ঠানে উপস্থিত নারীদের অনেকেই এ ধরনের অনুপ্রেরণামূলক গল্প শুনে নতুনভাবে জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে টিমের আহবায়ক সাংবাদিক সাদিক আহম্মদ স্বপন সঞ্চালকের ভূমিকা পালন করেন৷

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চল্লিশা ইউনিয়নে বর্ণাঢ্যর্ যালি
জেলা নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্যর্ যালির আয়োজন করা হয়৷ চেয়ারম্যান আবুল কাশেম ফকিরের নেতৃত্বে ৩ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণের্ যালিটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক হয়ে চল্লিশা বাজার প্রদক্ষিণ করে মোক্তাল হোসেন উচচ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়৷র্ যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী-পুরুষের বৈষম্য দূর করার লক্ষ্যে স্ব-স্ব পরিবার থেকে উদ্যোগী হওয়ার আহবান জানান৷ এছাড়া চল্লিশা ইউনিয়নকে যৌতুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবি করেন৷

চার হাজার নারী-পুরুষ অংশগ্রহণে জামালপুরের্ যালি
জামালপুর জেলার বিকশিত নারী নেটওয়ার্কের উদ্যোগে ‘জাগো মানুষ, নারী অধিকারে জাগো’- এ স্লোগানে কন্যাশিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন জামালপুরে সর্বস্-রের মানুষ৷ বিকশিত নারী নেটওয়ার্ক, সনাক, টিআইবিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে জামালপুর পৌরসভা ও জেলা প্রশাসন কর্তৃপক্ষের সহযোগিতায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ পৌর মেয়র এ্যাডভোকেট শাহ্‌ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য ও করণীয় তুলে ধরেন সংগঠনের প্রতিনিধিরা৷ সভায় বক্তারা নারীর প্রতি বিরাজমান সকল প্রকার বৈষম্য, সহিংসতা আর অধিকারহীনতা কমিয়ে নারী-পুরুষরে জেগে ওঠার আহবান জানান৷ আলোচনা শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে শহীদ মিনার পর্যন্- একর্ যালি শহর প্রদক্ষিণ করে৷র্ যালিতে জামালপুর পৌরসভার সদস্য, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় চার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন৷

বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে টাঙ্গাইলের নারীরা
জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয় নারী দিবস৷ দিবসকে কেন্দ্র করে ইউপি সদস্য, স্টুডেন্টস সদস্য, স্থানীয় উজ্জীবক এবং বিকশিত নারী নেটওয়ার্কের নারী নেত্রীদের উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সেখানে আলোচকদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও সমাজ থেকে বাল্যবিবাহ রোধ ও ইভ টিজিং প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে বর্ণনা করে৷ এছাড়া নারী নেত্রীদের বক্তব্যে গৃহিণীদের গৃহকর্মের মূল্যায়নের বিষয়টিও আলোচনায় জায়গা করে নেয়৷ গৃহকর্মের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য রোজিনা বেগম এবং পড়াশুনার পাশাপাশি সেলাই কাজ করে স্বনির্ভর হওয়ার জন্য মনিজা খাতুনকে পুরস্কৃত করা হয়৷ জেলার ভুঞাপুরের ফলদা বালিকা উচচ বিদ্যালয়ে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীদের বর্ণিল উদ্যোগ
ইয়ূথ এন্ডিং হাঙ্গার রংপুর কারমাইকেল কলেজ ইউনিটের উদ্যোগে বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরার্ যালি, আলোচনা সভা ও প্রতিযোগিতার মাধ্যমে দিবসের গুরুত্ব তুলে ধরে৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ফৌজিয়া চৌধুরী, ইতিহাস বিভাগের প্রধান হোসনে আরা, পদার্থ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক আবেদা খাতুন, সহযোগী অধ্যাপক রাশেদা খাতুন৷ সভা শেষে বর্নাঢ্যর্ যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে৷র্ যালি শেষে হাজারো ছাত্রছাত্রীর উপস্থিতিতে ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়৷

নানা পেশার মানুষের অংশগ্রহণে চিরির বন্দরে মানববন্ধন
দিনাজপুরের ৮নং সাইতাড়া ইউনিয়ন, চিরির বন্দরে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়৷ সেখানে ইউপি সদস্য মোঃ মোজাফফর হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন৷ এছাড়া ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী চৌধুরীর হাট হাইস্কুল মাঠে স্থানীয় উজ্জীবক, নারী নেত্রী এবং ইউপি সদস্য মোছাঃ নার্গিস বেগমের নেতৃত্বে আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এবং রুরাল ইমপ্রুভমেন্ট রিসার্চ অর্গানাইজেশন (রিরো) সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

জয়পুরহাটে উপস্থিত বক্তৃতায় নারী উন্নয়ন ভাবনা
বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়ানী উচচ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আজনুর হোসেন৷ এছাড়া বালিঘাটা ইউনিয়ন পরিষদ, ভাদশা ইউনিয়ন পরিষদ এবং জয়পুরহাট আবুল কাশেম ময়দানে পৃথক পৃথকভাবে আয়োজন করা হয় আলোচনা সভা,র্ যালি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা৷ জয়পুরহাটের বিভিন্ন স্থানে দিবস উদ্‌যাপন উপলক্ষে ৬ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে৷

রাজশাহীতের্ যালি ও আলোচনা সভা
বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম রাজশাহী জেলা কমিটির যৌথ উদ্যোগে রাজশাহী বিভাগীয় শহরে একর্ যালির আয়োজন করা হয়৷ ৭ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে নারী দিবসের বর্ণাঢ্যর্ যালিটি শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে৷ এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলার ‘চারঘাট মহিলা ডিগ্রি কলেজ’ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম৷
র্ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বসন্-পুর উচচ বিদ্যালয়ে এবং পবা উপজেলার নওহাটা পৌরসভা ভবনে৷ আয়োজিতর্ যালি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকুনুজ্জামান তালুকদার৷ রাজশাহী জেলা ফোরামের সভাপতি জায়তুনা খাতুনের সভাপতিত্বে রাজশাহী বিসিক মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ লিয়াকত আলী৷ এছাড়া রাজশাহী কলেজ মিলনায়তন এবং দিশা অফিসে বিকশিত নারী নেটওয়ার্ক রাজশাহী জেলা কমিটির আয়োজনে দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

তিন শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে বগুড়ায় মানববন্ধন
বগুড়ার মালতীনগরে মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম সেলিনা খানমের সভাপতিত্বে ‘অবলম্বন নারী সংঘ’ (অনাস) অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সকালে দুপচাচিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একর্ যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তন্ময় দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা পারভীনসহ অনেকে৷ এছাড়া গাবতলী উপজেলার ভেনচার অফিসের সামনে তিন শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে গোলাবাড়ী থেকে পোড়াদহ পর্যন্- মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

সিরাজগঞ্জে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়েছে নারী দিবসেরর্ যালি
দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নারী দিবসের বর্ণাঢ্যর্ যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ নারী নেত্রী ফজিলাতুন নাহারের নেতৃত্বে অনুষ্ঠিতর্ যালিতে অংশগ্রহণ করেন তালগাছি কলেজের প্রভাষক নাছিমা আক্তার, বিআরডিবি প্রতিনিধিসহ বিভিন্ন স্-রের জনগণ৷ এছাড়া আরো একটির্ যালি তাড়াশ উপজেলার হামকুড়িয়া থেকে শুরু হয়ে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে চৌরাস্-া মোড়ে এসে শেষ হয়৷ উজ্জীবক ফিরোজের নেতৃত্বের্ যালিতে অংশগ্রহণ করে চার শতাধিক নারী ও পুরুষ৷

আড়াই শতাধিক নারীর অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জের্ যালি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ থেকে জামাদার পাড়া, টিকরামপুর চাঁপাইনবাবগঞ্জ, বালিয়াডঙ্গা ইউনিয়ন পরিষদের্ যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়৷ এতে পুরুষের পাশাপাশি আড়াই শতাধিক নারী অংশগ্রহণ করে৷

নওগাঁ ও নাটোরে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে নারীর কথা
গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়ন পরিষদ, গুরুদাসপুর উপজেলা পরিষদ এবং নাটোর জেলা সদরের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ দিবসকে ঘিরে শ্রীপুর বালিকা বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম৷ আবার মহাদেবপুর জেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের চকগৌরী, মহাদেবপুর উপজেলা পরিষদের বাগানবাড়ী, হাসাইগাড়ী ইউনিয়ন পরিষদ, নওগাঁ জেলা সদরের মহিলা অধিদপ্তর কার্যালয় এবং মৈনমবাজারেও আলাদাভাবের্ যালি, আলোচনাসভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷


রংপুরে সাধারণ নারীদের সমাবেশ
এখানে পালিত কর্মসূচির মধ্যে ছিল নারী সমাবেশ,র্ যালি, মুক্ত আলোচনা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা৷ শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ফোরামের সভাপতি ইরা হক৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী সফুরা রেজা চৌধুরী, পারভিন আক্তার, শিল্পী আক্তারসহ অনেকে৷ সমাবেশ শেষে বর্নাঢ্যর্ যালি শহর প্রদক্ষিণ করে৷ এছাড়া শহরের নুরপুর বস্-ি এলাকায় সাধারণ নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ কমিশনার আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক রীতা সিদ্দিকী, ডা. দিশা, পারভিন আক্তার, বস্-িবাসী কুলসুম বেগম ও আনোয়ারা বেগম৷

ঈশ্বরদীতে নারী অধিকার রক্ষায় অঙ্গীকার করলেন আট শতাধিক নারী-পুরুষ
পাবনার সুজানগর উপজেলার শ্যামসুন্দর সাগরকান্দি ইউনিয়ন পরিষদ, বেড়া উপজেলার মাসুমদিয়া, চরদুলাই, ফরিদপুরের বিএলবাড়ী ইউনিয়ন পরিষদ, ফরিদপুর উপজেলা চত্বর, পাবনা এডওয়ার্ড কলেজ এবং ঈশ্বরদীতে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে উদ্‌যাপিত হল এবারের আন্-র্জাতিক নারী দিবস৷ ঈশ্বরদীতে এক মতবিনিময় সভায় নারী অধিকার রক্ষায় অঙ্গীকার করলেন আট শতাধিক নারী-পুরুষ৷

বাগেরহাটের বেতাগা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা
বাগেরহাটের বেতাগা ইউনিয়নের স্কুল শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকলের পক্ষ থেকে ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দেন৷ এছাড়া নারীর স্বাস্থ্য, শিক্ষা, সিদ্ধান্- গ্রহণ ও নারী নির্যাতন বন্ধের অঙ্গীকার করা হয়৷ বাগেরহাটের বিভিন্ন স্থানে স্থানীয় গণ্যমান্য নারী পুরুষের উপস্থিতিতে, আলোচনা সভা,র্ যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিবিধ প্রতিযোগিতার মধ্যদিয়ে দিবসটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে৷

মেহেরপুর নারী অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা
মেহেরপুর জেলা জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম আয়োজন করে ব্যতিক্রমী কিছু পদক্ষেপ৷ দিবসের সূচনাপর্বে ছিল ২০০ জন নারী-পুরুষের অংশগ্রহণে বর্নাঢ্যর্ যালি৷ এরপর মেহেরপুর সরকারী মহিলা কলেজে আলোচনা সভা, বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ‘নারীর সমঅধিকার বাস্-বায়নে পুরুষই পারে অগ্রণী ভূমিকা রাখতে’ শিরোনামে বক্তৃতা প্রতিযোগিতা এবং ‘নারী অধিকার’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

পোড়াদহে জারি গান আর একক অভিনয়ে নারীর গুণকীর্তন
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে আলোচনাসভা ওর্ যালি করেছে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম৷ সভা শেষে নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জারি গান, নাটক, একক অভিনয়, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়৷ সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে পুষ্টিবিদ রেবেকা সুলতানা, পোড়াদহ কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাফ-এর নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷

খুলনা জেলার আড়ংঘাটা ইউনিয়নে দুঃস্থ নারীর আত্মকর্মসংস্থান
নারী দিবসে খুলনা শহর, খালিশপুর থানা, দিঘলিয়া ইউনিয়নের প্রায় ১৫০ জন নারীর রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়৷ স্থানীয় সংগঠন ‘সিয়াম’ এর সহযোগিতায় এবং জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে ভিটিআর আইরীন পারভীন ঝুমা বিনামূল্যে নারীদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন৷ এছাড়া খুলনা আড়ংঘাটা ইউনিয়নের স্থানীয় ‘মণিহার’ সংগঠনের পক্ষ থেকে দুস্থ নারী কারিমুন নেছাকে আত্মকর্মসংস্থানের জন্য ছাগল প্রদান করা হয়৷

ঝিনাইদহে ‘নারী শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা
বিকশিত নারী নেটওয়ার্ক, স্বেচছাব্রতী ও উজ্জীবক এবং স্থানীয় সংগঠনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে ‘নারীর অগ্রগতিতে শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়৷ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, নারী নেত্রী এবং শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন৷ ওদিকে ইয়ূথ এন্ডিং হাঙ্গার হরিণাকুণ্ডূ উপজেলার কাপাশহাটিয়া ইউনিটের উদ্যোগে হাজ্বী আরশাদ আলী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

বৈচিত্রপূর্ণ আয়োজনে যশোরে নারী দিবস পালন
জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, সুজন এবং রুরাল কনসাসনেস ইউনিট (আরসিইউ) মণিরামপুরের উদ্যোগে ঢাকুরিয়া বাজার থেকে বর্ণাঢ্যর্ যালির আয়োজন করা হয়৷র্ যালিতে অংশগ্রহণ করে তিন শতাধিক নারী-পুরুষ৷ এছাড়া ঢাকুরিয়া ইউনিয়ন শাখার ‘সুজন’ সভাপতি অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজনে’র মণিরামপুর উপজেলা কমিটির সদস্য, শিক্ষক এবং নারী নেত্রীরা৷ একাধিক আয়োজনে মণিরামপুর পাবলিক লাইব্রেরী মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, পৌরসভার কাউন্সিলর ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম মণিরামপুর শাখার সভাপতি গীতা রানী কুণ্ডু, উজ্জীবক হাবিবুর রহমান প্রমুখ৷ এছাড়া খানপুর ইউনিয়নের ছিলুমপুর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ‘সুজন’ মণিরামপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও আরসিইউ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ আববাস উদ্দীন৷

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন বন্ধের অঙ্গীকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিকশিত নারী নেটওয়ার্কের উদ্যোগে সকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে একটির্ যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ দুই শতাধিক নারী ও পুরুষর্ যালিতে অংশগ্রহণ করেন৷র্ যালি শেষে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ঝর্ণা বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরডিপি’র পরিচালক উমা পাল, নারী নেত্রী নাছিমা চৌধুরীসহ অনেকে৷ বক্তারা অধিকার ও সুযোগ আদায়ের জন্য নিজেরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন৷ নারীরা দীর্ঘদিন যে নির্যাতনের শিকার হয়েছে তা যেন আর না হয় এ ব্যাপারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন৷ জেলার বাইরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়৷ এর মধ্যে সরাইল, গোকর্ণ, সুলতানপুর, চারচারতলা, বড়াইল, কালিকচছ, লালপুর ইউনিয়নের নাম উল্লেখযোগ্য৷

যুক্তি-তর্কে মুখরিত রাঙামাটি
পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর সমমর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম, উজ্জীবক এবং স্থানীয় সংগঠনের যৌথ উদ্যোগে পার্বত্য জেলার রাঙামাটিতের্ যালি এবং বিতর্ক প্রতিয়োগিতার আয়োজন করা হয়৷ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্যর্ যালি যাত্রা শুরু করে দয়াময়ী উচচ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়৷ পরে রাঙামাটি সরকারি মহিলা কলেজে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়৷

নরসিংদীতে হিন্দু নারীর অধিকার বিষয়ক আলোচনা সভা
নরসিংদীর শিউলীবাগ বিদ্যাপীঠে আয়োজিত সভায় স্বামী পরিত্যক্তা হিন্দু নারীর বিবাহ প্রসঙ্গ, জমি বা সম্পদ বন্টনে নারী-পুরুষের সমঅধিকার এবং নারী দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরা হয়৷ সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রায়হানা৷ একই সময়ে রায়পুরা উপজেলায় স্থানীয় নারী নেত্রী ডা. মিলন ও সেলিনা হোসেনের নেতৃত্বে উপজেলা ভবনের সামনে বিকশিত নারী নেটওয়ার্ক, ভিটিআর এবং উজ্জীবকদের উদ্যোগে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ এছাড়া নরসিংদী মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নারীনেত্রী ও উজ্জীবকবৃন্দ৷

গাজীপুরে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার
জেলার কালীগঞ্জ থানা, গাছা সদর, ফুলবাড়িয়ার কালিয়াকৈর থানা এবং থানা শ্রীপুরের্ যালি ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় নারী নেত্রী ও দি হাঙ্গার প্রজেক্টের উজ্জীবকবৃন্দ৷ এসব আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, থানা নির্বাহী অফিসার, শিক্ষক, ছাত্রছাত্রীসহ উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ৫০০ জন৷ কালীগঞ্জের্ যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেকে যে যার অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন৷

জয়দেবপুর, কাপাশিয়া ও মানিকগঞ্জে বর্ণাঢ্যর্ যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়দেবপুরের্ যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শহিদুজ্জামান৷ এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক বাবু মুকুল মল্লিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গালেবা বাহারী বেগম৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সদস্য আয়োয়ারা বেগম৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিকশিত নারী নেটওয়ার্কের সদস্য মোহতারেমা হোসেন কুটুম৷ কাপাসিয়া উপজেলার ফোরাম সভাপতি রওশন আরার নেতৃত্বের্ যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়৷ সভায় গণ্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান৷
নারী দিবসে স্থানীয় নারী নেত্রী, ভিটিআর, দি হাঙ্গার প্রজেক্টের উজ্জীবকবৃন্দের উদ্যোগে মানিকগঞ্জ সদর, সিংগাইর, জয়মন্টপ, ভাটবাউর, দীঘি, ঘিওর, বানিয়াজুরী, খাবাসপুরের বিভিন্ন স্থানে আলোচনাসভা,র্ যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

মুন্সিগঞ্জের বিভিন্ন কর্মসূচি
জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম-মুন্সিগঞ্জ, নারী নেত্রী ও উজ্জীবকদের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়৷ এছাড়া পঞ্চসার ইউনিয়ন পরিষদ, মহাখালী ইউনিয়ন পরিষদ, রিকাবীবাজার গার্লস স্কুল, মিরকাদিম পৌরসভা, টংগীবাড়ী ইউনিয়নের আব্দুল্লাহপুর, রামপাল ইউনিয়ন, দক্ষিণগাঁয়ের মানিকদিয়া নাহার মেমোরিয়াল স্কুলের্ যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবস উদযাপন করা হয়৷
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্যর্ যালি
নারায়ণগঞ্জ শহরে আলী আহম্মদ চুনকা পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ একই জেলার আড়াইহাজার উপজেলায় প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্যর্ যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷র্ যালি শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নারী নেত্রী অধ্যাপিকা রাবেয়া খানম, আনোয়ারা বেনী, রেহানা প্রমুখ৷ দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং কল্যাণী সেবা সংস্থার আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এবং কল্যাণী’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. জিএম জববার চিশতী৷

শেরপুর, চাঁদপুর, সাতক্ষীরা ও নোয়াখালীতে আলোচনা সভা ওর্ যালি
জেলা ‘সুজনে’র আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে নারী দিবসে শেরপুরে আলোচনা সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, সৈয়দা উম্মে কুলছুম রেনু, ছামিউল হক মুক্তা প্রমুখ৷ চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় উজ্জীবক ও ডিপিওডি চাঁদপুর-এর আয়োজনে শতাধিক ছাত্র-ছাত্রী একর্ যালিতে অংশগ্রহণ করে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওলানা আবুল কালাম৷র্ যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ৷ সমাজের সকল স্-রে নারীর সমঅধিকার সুনিশ্চিত করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলে মনে করে অনুষ্ঠানের বক্তারা৷
নারী দিবসে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বিকশিত নারী নেটওয়ার্ক, উজ্জীবক এবং স্থানীয় সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আর সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নে দি হাঙ্গার প্রজেক্ট ও এনাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং উজ্জীবক, নারী নেত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় আন্-র্জাতিক নারী দিবস৷ শ্যামনগরের ছোটকুপট গ্রামে আরো একটির্ যালি এবং কে এ আদর্শ দাখিল মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করা হয়৷

এছাড়া কুমিল্লা জেলার লাকসাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, মনোহরগঞ্জ, মোদাফ্‌ফরগঞ্জ, ঝলম; সুনামগঞ্জ জেলার ছাতক, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া, সিলেট জেলার শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷


অন্যান্য উদ্যোগ
দি হাঙ্গার প্রজেক্টের উজ্জীবক ও বিকশিত নারী নেটওয়ার্কের এ সকল আয়োজনের পাশাপাশি জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সদস্য সংগঠন এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ), টিএমএসএস, কৈননিয়া, নারী মৈত্রী, এসিসট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি), ইউএসসি কানাডা, ইয়াং উইমেন্স ক্রিশ্চিয়ান এ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ), ঢাকা আহ্‌সানিয়া মিশন, গুড নেইবারস, হীড বাংলাদেশ (হেলথ্‌ এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট), সেলফ সারভেশন, অর্নব ফাউন্ডেশন, লাইফ এসোসিয়েশন, আরসিডিএস, সুরভী, ইন্টারভিডা বাংলাদেশ, বিডিপিসি, পদক্ষেপ, পুষপনদী, প্রিপ ট্রাস্ট, কারিতাস, ডব্লিউবিবি ট্রাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, সিসিডিবি, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (এসটিডি), একশন এইড বাংলাদেশ, উদ্দীপন, ফাইফে, মানুষের জন্য ফাউন্ডেশন, প্লান বাংলাদেশ, আস্থাসহ আরো বেশ কিছু সংগঠন দেশের বিভিন্ন স্থানে দিবসটি উদযাপনে উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে৷ আঞ্চলিক পর্যায়েও ফোরামের সদস্য সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচির সফলতার সঙ্গে সম্পন্ন করে৷


ফোরামের সহযোগী সংগঠনসমূহের কিছু কার্যক্রম


‘আমরাই পারি’ শিরোনামে ১,০০০টি ক্যাম্পেইন পরিচালনা করলো নারী মৈত্রী
আন্-র্জাতিক নারী দিবসকে সামনে রেখে ফোরামের নির্বাহী কমিটির সদস্য সংগঠন নারী মৈত্রী ‘পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলুন’ এবং ‘কন্যা ও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, নারী-পুরুষ একসাথে’ এ স্লেগানগুলোর মাধ্যমে ‘আমরাই পারি’ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করে৷ দেশবাসীকে সচেতন করার জন্য ২১ দিনব্যাপী ক্যাম্পেইন প্রোগ্রাম পরিচালিত হয়৷ এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচেছ, ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের সমাজে চেঞ্জমেকার অর্থাৎ পরিবর্তনকামী সচেতন মানুষ তৈরী করা ও চেঞ্জমেকারদের চিন্-ার পরিবর্তন সাধনে সঠিক উপকরণ ও তথ্য যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেয়া৷

ক্যাম্পেইন কর্মসূচির বাইরেও তথ্য প্রচারণা কার্যক্রম,র্ যালি ও সমাবেশ, সড়কদ্বীপ সজ্জ্বিতকরণ, ব্যানার ক্যাম্পেইন, ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ছাত্রছাত্রীদের নিয়ে স্লোাগান ও ম্যাসেজ লিখন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উচচবিত্ত ও মধ্যবিত্ত নারী পুরুষের মধ্যে ভিডিও শো-র মাধ্যমে বিষয় সম্পর্কে ধারণা ও ডায়ালগ করা, কমিউনিটি পর্যায়ে দিবস সম্পর্কে সভা করা৷ সর্বমোট ১,০০০টি ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হয় যার মধ্যে প্রায় নারী ২,২৮৮ জন এবং পুরুষ ২,১১৭ জন, সর্বমোট ৪,৪০৫ অংশগ্রহণ করেন৷

নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে ‘সুরভী’র আয়োজনে পালিত হলো নারী দিবস
ফোরাম সদস্য সুরভী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্-র্জাতিক নারী দিবস-২০০৯’ উদ্‌যাপন করে৷ কর্মসূচির মধ্যে ছিলোর্ যালি, জনসমাবেশ, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি৷ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার কাউন্সিলর, স্থানীয় যুবক, যুব মহিলা, সাংস্কৃতিক কর্মী, বেসরকারী সংগঠনের কর্মকর্তা, কর্মচারী, কমিউনিটি এ্যাকশন গ্রুপ (ঞঅএ) সদস্য, সেন্টার ম্যানেজমেন্ট কমিটি (ঈগঈ), স্থানীয় সাংবাদিক প্রমুখ৷ প্রায় ১২ হাজার নারী-পুরুষের অংশগ্রহণে মোট ১০৯টি স্থানে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়৷ উপস্থিত অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা রোধ কল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন৷

ইয়াং উইমেন্স ক্রিশ্চিয়ান এ্যাসোসিয়েশন (ওয়াইডাব্লিউসিএ)- এর বর্ণিল আয়োজনে নারী দিবস
নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়াইডাব্লিউসিএ- এর মাসব্যাপী ছিল নানা কর্মসূচি৷ সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে বিভিন্ন জেলায় কর্মসূচির (জাতীয়ভাবে) মধ্যে ছিল জাতীয় মহিলা পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটি, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এবং এএসডিসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে বৈষম্যহীন সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করা, নারী নির্যাতন বন্ধ করা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ৷ ওয়াইডাব্লিউসিএ-এর ১৩টি শাখা স্থানীয়ভাবে দিবসের প্রতিপাদ্যকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং গণসচেতনা বৃদ্ধি করণার্থে নিজ শাখা এবং অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের্ যালি, মুক্ত আলোচনা এবং সমাবেশের আয়োজন করে৷ খাগড়াছড়ির শাখার উদ্যোগে ব্যতিক্রম মোটর সাইকেলর্ যালি ও বাদ্য-যন্ত্র বাজিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়৷ এছাড়া নারীর অধিকার, প্রজনন স্বাস্থ্য, পরিবার এবং রাজনীনিতে নারীর অংশগ্রহণ, কর্মক্ষেত্রে নারীর ন্যায্য মজুরি প্রভৃতি বিষয়ে উঠান-বৈঠক, পোস্টারিং, লিফলেট বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷
দিবস উদ্‌যাপনে ওয়াইডাব্লিউসিএ- এর বিভিন্ন প্রজেক্টে কর্মরত নারীরা তাদের ‘জীনব ছুঁয়ে দু’টি কথা’ শিরোণামে তাদের জীবনের নিমর্ম নিয়তির কথা তুলে ধরেন৷ ‘আমার ভাগ্যে ছিল এ লেখা...’, ‘ভাগ্যের লিখন-না যায় খণ্ডন’ নারীর জীবন বাস্-বতার এসকল চরম সত্যের জীবনালেখ্যের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় ওয়াইডাব্লিউসিএ পক্ষ থেকে৷
সামাজিক প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদপীঠে আলোচনা ও ঘোষণাপত্র পাঠসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ অংশগ্রহণ করে৷ নারীর ক্ষমতায়ন এবং শ্রমের উপযুক্ত পারিশ্রমিকসহ নারীর সর্বক্ষেত্রে সম-অধিকার নিশ্চিতকরণই ছিল ওয়াইডাব্লিউসিএ মাসব্যাপী দিবস পালনের মূল উদ্দেশ্য৷

হীড বাংলাদেশ নারী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে
আন্-র্জাতিক নারী দিবস পালনে হীড বাংলাদেশে’র বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলর্ যালি, নাটক ও আলোচনা সভা৷ পাঁচটি জেলার ১২টি স্থানে টিএনও এবং উপজেলা মহিলা কর্মকর্তাগণসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ উদ্‌যাপিত জেলার দিনাজপুরের ৪টি, খুলনা জেলার ২টি কুয়াকাটা জেলার ১টি, চট্টগ্রাম জেলার ৩টি এবং সিলেট জেলার ২টি স্থানে উপস্থিতির সংখ্যা ছিল ৩,২০০ জন৷

এসিড সারভাইভরস ফাউন্ডেশন (এএসএফ)- এর নারী দিবস
আন্-র্জাতিক নারী দিবস উদ্‌যাপনে এএসএফ’র সংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ৫টি চ্যানেলে টকশো প্রচার, ১২টি জেলায় এসিড সহিংসতা প্রতিরোধের জন্য পুরুষ সমাবেশ এবং নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, ভোলা, পাবনা, নাটোর এবং নেত্রকোণায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

এসিস্‌ট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি) এর নারী দিবস
এএসডি’র আইডিপিইউএডব্লিউ প্রকল্পের আওতায় পালন করে আন্-র্জাতিক নারী দিবস৷ প্রকল্পের লোককেন্দ্র নবদয় হাউজিং এ কিশোরী শিউলীর উপস্থাপনায় শুভেচছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক জনাব এমএ করিম৷ এছাড়া বক্তব্য রাখেন এসভাও কমিটির নবদয় হাউজিং- এর সভাপতি এবং আত্মনির্ভরশীল দলের সদস্য মল্লিকা৷ দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন এডোলেসেন্ট ফোরামের সদস্য হাসান, এসএমসিডি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব হাসিনা বেগম, ফিল্ড সুপারভাইজার সেলিনা আক্তার৷ বক্তারা নারী দিবসের প্রেক্ষাপট তুলে ধরে নিজ এলাকার নারী নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাধানের পথ চিহ্নিত করেন৷ এছাড়া আট মার্চের প্রেরণাকে শুধু দিবস নয় প্রত্যেকের চিন্-ায় এবং কর্মে ধারণ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা৷ অনুষ্ঠানে কর্মএলাকার সিআরসি কমিটির সদস্য, এসভাও কমিটির সদস্য, আত্মনির্ভরশীল দলের সদস্য, এলাকার কিশোর-কিশোরী এবং অভিভাবকসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন৷
ঢাকা আহ্‌ছানিয়া মিশনের উদ্যোগে ২৮টি জেলায় নারী দিবস উদ্‌যাপন
ঢাকা আহ্‌ছানিয়া মিশন দিবসটি উদ্‌যাপন উপলক্ষে কর্ম এলাকায় বিশেষ আলোচনা সভা,র্ যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ জাতীয় পর্যায়ে মিশন ঢাকায় জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের নেতৃত্বের্ যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে৷ মিশনের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে মোট ২৮টি জেলার ৭৮টি উপজেলার ২,৩১০টি স্থানে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোট ৭৩,৭০৫ জন নারী ও পুরুষ৷ বিশেষ আলোচনা সভা ওর্ যালিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, সিআরসি প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ৷
ঢাকা আহ্‌ছানিয়া মিশনের উদ্যোগে চট্টগ্রাম জেলার ৪৬৩টি, বরগুনা জেলার ৩৩১টি, জামালপুর জেলার ৪৩৩টি, ঢাকা জেলার ৩৯৭টি, যশোর জেলার ৯১টি এবং রংপুর জেলার ২০৪টি স্থানে দিবস উদ্‌যাপনের্ যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ দিবস উদ্‌যাপনে ২৮টি জেলায় একটি করে অঙ্গীকার করা হয়৷ অঙ্গীকার পূরণে সকলে একযোগে কাজ করার কথা আহবান জানানো হয়৷


দেশব্যাপী নানা আয়োজনে নারী দিবস উদ্‌যাপনের মাধ্যমে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্- সকল পর্যায়ের সিদ্ধান্- গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি হয়েছে৷ সর্বস্-রের মানুষের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের মাধ্যমে নারী-পুরুষ সমতার বাংলাদেশ গঠনে এসব উদ্যোগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি৷ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার এ কার্যক্রমগুলো বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে ৷


দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র সকল আঞ্চলিক সমন্বয়কারী ও ডেস্ক কর্মকর্তা,
এ্যাডভোকেসি ফোরামের সহযোগী ও সদস্য সংস্থার সহায়তায়
প্রতিবেদনটি প্রস্তুত করেছেন সরস্বতী রানী পাল


-সমাপ্ত-
 

 

 

         
   

 

   
   
 
   

National Girl Child Advocacy Forum

Contact Us

3/7 Asad Avenue Mohammodpur, Dhaka-1207

Ph-(880-2) 8112622, (880-2) 8127975, Fax-(880-2) 8116812, E-mail-thpb@bangla.net