| |
| |
| |
|
Last Update - 15 August, 07
|
|
|
|
|
জাতীয়
কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত |
|
|
আজ দুপুর ২:০০টায় জাতীয় কন্যাশিশু
দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবারো চিত্রাঙ্কন
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয়
কন্যাশিশু এডভোকেসি ফোরামের আয়োজনে এবং প্ল্যান-বাংলাদেশ-এর
সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রায়
২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ তিনটি
গ্রুপে: ‘ক’ গ্রুপ (০৬-০৮ বছর: আমাদের বাড়ি), ‘খ’ গ্রুপ (০৯-১২
বছর: আমাদের পরিবেশ) এবং ‘গ’ গ্রুপ (১৩-১৬ বছর: আমরা করব জয়)
অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দুই
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়৷
প্রতি বছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়ে
থাকলেও এ বছর ১৫ই অক্টোবর, ২০০৮ দিবসটি পালনের সিদ্ধান্- গ্রহণ
করা হয়েছে৷ এ বছর দিবসটির
মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা
হয়েছে - ‘উত্ত্যক্তকারীর শাস্তি - কন্যাশিশুর মুক্তি’৷ আমাদের
দেশে মেয়েরা জন্মের পর নিজ ঘর থেকেই নানা বৈষম্যের শিকার হয়৷
এই বৈষম্য শিক্ষায়, স্বাস্থ্যক্ষেত্রে, এমনকি খেলাধুলা এবং
সাংস্কৃতিক চর্চাতেও৷ কৈশোরে মেয়েদের নিরাপত্তাহীনতা ও
নির্যাতন ছাড়াও যৌতুকের জন্য নির্যাতন, এসিড
সন্ত্রাস, ধর্ষণ, খুন, অপহরণ, বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়েসহ
কন্যাশিশুদের প্রতি নানারকম নির্যাতন সমাজে বিদ্যমান৷ এসব
সমস্যার মাঝে উত্ত্যক্ততাও একটি গুরুতর সমস্যা হিসাবে
প্রতিষ্ঠিত হয়েছে৷ এছাড়া উত্ত্যক্ততা নামক নির্যাতনটির ব্যাপকতা
এবং ভয়াবহতা এশিয়ার দেশগুলিতে বিশেষ করে বাংলাদেশে ব্যাপক৷ তাই
উত্ত্যক্ততাকে একটি অপরাধ বলে গণ্য করে এটি প্রতিরোধে সামাজিক
আন্দোলন ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানানোর মধ্য দিয়ে
যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করা
হয়েছে৷
এ বছর দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে যে
সকল কর্মসূচি গ্রহণ করা
হয়েছে তার মধ্যে ১৩ অক্টোবর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ
সম্মেলন, ১৫ অক্টোবর সকাল ৯:০০টায় পাবলিক লাইব্রেরী হতে বাংলাদেশ
শিশু একাডেমি
পর্যন্ত র্যালি ও সকাল ১০:৩০টায় বাংলাদেশ শিশু
একাডেমিতে বিশেষ আলোচনা সভা, ১৮ অক্টোবর গোলটেবিল বৈঠক, ২০
অক্টোবর সচেতনতামূলক বিকর্তানুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতা
অন্যতম৷
উল্লেখ্য থাকে যে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের
মাঝে থেকে প্রতি গ্রুপ অনুসারে বিজয়ী ৫ জন এবং পিছিয়ে পড়া
জনগোষ্ঠীর বাচ্চাদের মধ্য থেকে ৫ জন সর্বমোট ৩০ জনকে আগামী ১৫
অক্টোবর অনুষ্ঠিত আলোচনা সভা শেষে পুরস্কার ও সনদপত্র প্রদান
করা হবে৷
|
|
|
|
|
|
|
|
Contact Us
3/7 Asad Avenue Mohammodpur,
Dhaka-1207
Ph-(880-2) 8112622, (880-2) 8127975,
Fax-(880-2)8116812, E-mail-thpb@bangla.net |