Press Conference

 
Search  ...a  page
Main Links
 
standing Committee of Forum
 
Recent

 

 

 

 
 
 


 

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

 
আজ সকাল ১১:০০টায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহকে সামনে রেখে এক বিশেষ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে দিবস পালনের প্রেক্ষাপট ও এ বছর গৃহিত বিভিন্ন কর্মসূচিসমূহ তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু একাডেমী’র পরিচালক শাওলী সুমন৷ অন্যান্যদের মধ্যে আরো আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপার্সন ওয়াহিদা বানু, সেভ দি চিল্ড্রেন-সুইডেন/ডেনমার্ক-এর প্রতিনিধি নীলম বেনজেন, ইউনিসেফ প্রতিনিধি আরিফা আইচ শারমিন, চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম-এর নির্বাহী পরিচালক মুহম্মদ আসগর আলী এবং নারী মৈত্রী’র নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি৷

ড. বদিউল আলম মজুমদার বলেন, এই দিবসটি পালনের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব রয়েছে৷ শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে ও সুযোগ সৃষ্টি করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তা না হলে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে পারব না৷ তিনি বলেন, নারীরা আমাদের সমাজে বঞ্চিত অবহেলিত ও নিপিড়ীত আর এ বঞ্চনা শুরু হয় বাল্যকাল থেকেই৷ তাই নারীদের প্রতি এই অপুষ্টির দুষ্টচক্রের মাশুল যেন আমাদের পুরো জাতিকেই ক্ষতিগ্রস্থ করছে৷ এর অবসান ঘটানোর ক্ষেত্রে ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, শিশুদের প্রতি গুরুত্ব দিলে বাংলাদেশের ভবিষ্যত নিশ্চিত হবে৷ আর এক্ষেত্রে কন্যাশিশুদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদানের প্রয়োজন রয়েছে৷

শিশুদের জন্য কিছু করাটা আমাদের এবাদত বা দায়িত্ব উল্লেখ করে জনাব শাওলী সুমন তার প্রবন্ধে বলেন, সরকারের পক্ষ থেকে সমস্- আয়োজন থাকা সত্ত্বেও পবিত্র ঈদুল ফিতর এবং শারদীয় দূর্গা পূজা থাকায় শিশু অধিকার সপ্তাহের সময় ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের পরিবর্তে ১৪ থেকে ২০ অক্টোবর, ২০০৮ সম্মিলিতভাবে পালনের সিদ্ধান্- গ্রহণ করা হয়৷ তিনি বলেন, এ বছরে শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “শিশু বিকাশে গড়ি সুরক্ষিত পরিবেশ” এবং জাতীয় কন্যশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ উত্ত্যক্তকারীর শাস্-ি-কন্যাশিশুর মুক্তি”৷ শিশু অধিকার সপ্তাহ উদযাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি সম্মিলিত প্রচেষ্টাকে চিহ্নিত করে আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় এ বছর বাংলাদেশ শিশু একাডেমী, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, সেভ দি চিল্ড্রেন-সুইডেন/ডেনমার্ক, ইউনিসেফ, চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, নারী মৈত্রী এবং আইএলও একত্রিত হয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচিসহ সারা দেশব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০০৮ উদযাপন উপলক্ষে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে৷ এ সময় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকাল সকাল ১০.০০টায় ‘ওসমানী মিলনায়তনে’ শিশু অধিকার সপ্তাহ, ২০০৮ এর শুভ উদ্বোধন করবেন বলেও জানান৷ তিনি আরো বলেন, বিশ্ব শিশু দিবস, জাতীয় কন্যাশিশু দিবস, সুবিধা বঞ্চিত শিশু ও প্রতিবন্ধি শিশুদের নিয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এছাড়া সাত দিনব্যাপী বাংলাদেশ শিশু একাডেমী চত্ত্বরে শিশুমেলা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে মুখরিত থাকবে৷

জনাব ওয়াহিদা বানু বলেন, সকল ধরনের শিশুর শোষণ ও নির্যাতনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, সকল পর্যায়ে এটা বন্ধের জন্য সমিমিলিতভাবে কাজ করতে হবে ও উদ্যোগ গ্রহণ করতে হবে৷ জনাব শাহীন আক্তার ডলি বিভিন্ন ক্ষেত্রে নারী ও কন্যাশিশুর বঞ্চনা ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই দিবস উদযাপনের প্রচেষ্টা অর্থবহ হয়ে উঠবে৷ জনাব নীলম বেনজেন সেভ দি চিলড্রেন সুইডেন-ডেনমার্কের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, আমাদের কার্যক্রমের গুরুত্ব অংশ হিসেবে আমরা এই দিবস পালনে যুক্ত হয়েছি৷ যা শিশুদের উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করবে বলেই আমি বিশ্বাস করি৷ শিশুদের সমস্যা অনেক বড় একটা সমস্যা হিসেবে উল্লেখ করে জনাব মুহম্মদ আসগর আলী বলেন, শিশুরা হলো সব থেকে উত্তম বিনিয়োগের জায়গা৷ তিনি বলেন, এই দিবস পালনকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এছাড়া তিনি শিশুবান্ধব একটি ভবিষ্যত গড়ে তোলার জন্য একত্রে কাজ করার আহবান জানান৷

জনাব আরিফা আইচ শারমিন দিবস উদযাপনের ওপর আলোকপাত করে বলেন, পরিবেশসহ বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচেছ শিশুরা৷ তিনি বলেন, এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে৷ জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সম্পাদক জনাব নাছিমা আক্তার জলি বলেন, আমাদের দেশে কন্যাশিশুরাই বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত৷ বাংলাদেশ সরকার কন্যাশিশুর মুক্তির লক্ষ্যে বিগত ২০০০ সাল হতে ‘কন্যাশিশু দিবস’ হিসেবে ৩০ সেপ্টেম্বর ধার্য করেছে৷ এ বছরও কন্যাশিশু দিবস উদযাপিত হচেছ, এবারের প্রতিপাদ্য বিষয় হচেছ, ‘উত্ত্যক্তকারীর শাস্-ি, কন্যাশিশুর মুক্তি’৷

উল্লেখ্য যে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০০৮ উদযাপন উপলক্ষে আয়োজিত কার্যক্রমগুলির মধ্যে রয়েছে ১৪ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ৯:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠান, ১৫ অক্টোবর কন্যাশিশু দিবস উপলক্ষে সকাল ৯:৩০টায় জাতীয় জাদুঘর হতের্ যালি এবং সকাল ১০:৩০টায় শিশু একাডেমী মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, ১৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমী মিলনায়তনে সকাল ১০:৩০টায় শিশু সমাবেশ ও ৩:৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ অক্টোবর সুবিধাবঞ্চিত শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সকাল ১০:০০টায় জন্মনিবন্ধন বুথ স্থাপন ও মীনা শো’সহ বিভিন্ন কর্মসূচি৷ এছাড়া ১৮ অক্টোবর বিকেল ৩:০০টায় জাতীয় প্রেসক্লাবে বিশেষ গোলটেবিল বৈঠক এবং প্রতিবন্ধী শিশু দিবস উপলক্ষে সকাল ১০:০০টায় বাংলাদেশ শিশু একাডেমীতেই প্রতিবন্ধী শিশু সমাবেশসহ আরা নানা আয়োজন, ১৯ অক্টোবর প্রারম্ভিক শৈশব দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধূলা ও প্রতিযোগিতার আয়োজন এবং ২০ অক্টোবর সমাপনী দিবস উপলক্ষে সকাল ১০:০০টায় শিশু একাডেমী মিলনায়তনে সমাপনী দিবস উপলক্ষে বিশেষ সচেতনতামূলক বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উল্লেখযোগ্য৷

 

 
 

National Girl Child Advocacy Forum

Contact Us

3/7 Asad Avenue Mohammodpur, Dhaka-1207

Ph-(880-2) 8112622, (880-2) 8127975, Fax-(880-2) 8116812, E-mail-thpb@bangla.net