• declaration-gcd2.jpg
  • girlchild_1.jpg
  • girlchild_4.jpg
  • girlchild_3.jpg

জাতীয় কন্যাশিশু দিবস ২০১১

শিক্ষা,বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিতে কন্যাশিশুর সমসুযোগ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি ব্যক্ত

‘শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি নিশ্চিত করবে কন্যাশিশুর অগ্রগতি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এর যৌথ উদ্যোগে ৪ অক্টোবর ২০১১ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল জাতীয় কন্যাশিশু দিবস ২০১১।বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবস উদযাপন শুরু হয়। র‍্যালিটি সকাল ৯:০০ টায় পাবলিক লাইব্রেরি, শাহবাগ থেকে  শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন ও নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী এম,পি।

বিস্তারিত পড়ুন: জাতীয় কন্যাশিশু দিবস ২০১১

 

বেগম রোকেয়া ও মানবাধিকার দিবস উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মেহের আফরোজ চুমকী। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মেহের আফরোজ চুমকী বলেন, বিশ্বের সর্বস্তরের মানুষের সকল কিছু পাওয়ার অধিকারই মানবাধিকার।

বিস্তারিত পড়ুন: বেগম রোকেয়া ও মানবাধিকার দিবস উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 

ছাত্রী যৌন হয়রাণীতে জড়িত এবং মদদদাতাদের শাস্তির দাবীতে মানববন্ধন

সমাজের বিবেক বলে খ্যাত শিক্ষকগণ যৌন হয়রাণীসহ বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষক পরিমল জয়দেব, রাজশাহীর তানোর উপজেলার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, ঈশ্বরদীর প্রধান শিক্ষক সামছুল ইসলামের অপকর্ম দেশের শিক্ষা ব্যবস'া তথা সমাজ ব্যবস'াকে গভীর সংকটে উপণীত করেছে। স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ আতংকিত। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস'া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বিস্তারিত পড়ুন: ছাত্রী যৌন হয়রাণীতে জড়িত এবং মদদদাতাদের শাস্তির দাবীতে মানববন্ধন

 

ফোরাম কার্যক্রম প্রতিবেদন (জুন,২০০৯-মে, ২০১১)

কন্যাশিশু ও নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে কন্যাশিশুদের অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তন আনয়ন, সমাজে তাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম।

বিস্তারিত পড়ুন: ফোরাম কার্যক্রম প্রতিবেদন (জুন,২০০৯-মে, ২০১১)

 

নারী উত্যক্তকরণ বিরোধী মানববন্ধন

শিশুকাল থেকে শুরু করে জীবনের কোন পর্যায়েই নারীরা নিরাপদ নয়। গ্রাম, শহর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্-াঘাট, যানবাহন, বাসস্থান সর্বত্রই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই প্রেক্ষাপটে কন্যা সন্তানদের অভিভাবকদের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। এতদিন মনে করা হত যে কন্যাশিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা স্কুল-কলেজে আসা-যাওয়া করলেই উত্যক্তকরণ থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি এতটা ভয়াবহ রুপ ধারণ করেছে যে, কিশোরীদের পাশাপাশি যারা এই বখাটেপনার human_chain_1প্রতিবাদ করে তাদেরকে জীবন পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে। এরই প্রেক্ষাপটে গত ৪ নভেম্বর, ২০১০ তারিখ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, আমার অধিকার ক্যাম্পেইন, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট আ্যান্ড ডেভেলপমেন্ট, একশনএইড বাংলাদেশ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, ডনফোরাম, নারীপক্ষ এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর যৌথ উদ্যোগে ‘নারী নির্যাতন ও উত্যক্তকরণ প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ হই’- শ্লোগান নিয়ে এক মানববন্ধন এর আয়োজন করা হয়। মানববন্ধনে প্রায় ১৪টি সংগঠনের প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করে। মানববন্ধনে লিফলেটের মাধ্যমে সরকারের কাছে ১৩টি দাবী উপস্থাপন করা হয়।

 
Buy cheap windows or linux hosting for your small business website. Please consider sitecloud hosting review and hostmonster review.
Natural Joomla Templates designed by Joomla Hosting